ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬
বিসিসি প্রশাসক শিরিন

পরিচ্ছন্নতাকর্মীদের কল্যাণে প্রশাসন বদ্ধপরিকর

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

মে ২৫, ২০২৬, ০৭:৪৬ পিএম

পরিচ্ছন্নতাকর্মীদের কল্যাণে প্রশাসন বদ্ধপরিকর

বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন বলেছেন, নগরীর পরিচ্ছন্নতা বজায় রাখতে পরিচ্ছন্নতাকর্মীরা দিনরাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তাঁদের কল্যাণে বর্তমান প্রশাসন বদ্ধপরিকর। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে বিশেষ ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সোমবার বিকেলে নগর ভবনের শহীদ মিনার সংলগ্ন নগর মিলনায়তন অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কাজে নিয়োজিত ১ হাজার ৩৭৮ জন কর্মীর প্রত্যেককে ঈদ উপহার হিসেবে ৫ হাজার টাকা করে প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিসির প্রধান প্রকৌশলী মো. হুমায়ুন কবীর, দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন, সাবেক কাউন্সিলর আলতাফ মাহমুদ সিকদার, শাহ আমিনুল ইসলাম আমিন ও হাবিবুর রহমান টিপুসহ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিপুলসংখ্যক পরিচ্ছন্নতাকর্মী।

অনুষ্ঠানে প্রশাসক শিরিন আরও বলেন, পরিচ্ছন্নতাকর্মীদের কঠোর পরিশ্রমের প্রতি সম্মান জানিয়ে এবং ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে এ উপহার প্রদান করা হয়েছে। পাশাপাশি নাগরিক সেবা নিশ্চিত করতে সিটি করপোরেশনের প্রতিটি স্তরে কাজ করে যাচ্ছে বর্তমান প্রশাসন।

এম জি

Link copied!