ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

চাঁদপুর ঘাটে দুই লঞ্চের সংঘর্ষ, আহত অন্তত ১০

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২৬, ২০২৬, ১২:০০ এএম

চাঁদপুর ঘাটে দুই লঞ্চের সংঘর্ষ, আহত অন্তত ১০

চাঁদপুর লঞ্চঘাট এলাকায় ঝড়ো আবহাওয়ার মধ্যে ঘাটে ভিড়তে গিয়ে দুই যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার (২৫ মে) দুপুর ২টার দিকে ঈগল-৭ ও ময়ূর-২ লঞ্চের মধ্যে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৈরী আবহাওয়ার কারণে লঞ্চঘাট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঝড়ের মধ্যে দ্রুত ঘাটে পৌঁছাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ময়ূর-২ লঞ্চটি ঈগল-৭ লঞ্চকে ধাক্কা দেয়। এতে দুটি লঞ্চেরই একাংশ ক্ষতিগ্রস্ত হয়।

এ সময় ঈগল-৭ লঞ্চের যাত্রীরা নামার প্রস্তুতি নিচ্ছিলেন। হঠাৎ সংঘর্ষের ঘটনায় যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক তৈরি হয়। অনেকেই ব্যাগ ও মালামাল ফেলে দ্রুত লঞ্চ থেকে নামতে শুরু করেন। এতে নারী ও শিশুসহ অন্তত ১০ জন আহত হন।

আহতদের কয়েকজনকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

ঘটনার পর নৌ-পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়। বৈরী আবহাওয়ার কারণে প্রায় দুই ঘণ্টা ঘাট এলাকায় যাত্রীরা আটকা ছিলেন।

লঞ্চ মালিকদের প্রতিনিধি বিপ্লব সরকার বলেন, এমন ভয়াবহ ঝড় এর আগে খুব কমই দেখা গেছে। তিনি জানান, অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। একই সঙ্গে ঝড়ে লঞ্চগুলোরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

এম জি

Link copied!