ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বান্দরবানে পর্যটকদের জন্য বিশেষ নির্দেশনা জারি

বান্দরবান প্রতিনিধি

বান্দরবান প্রতিনিধি

মে ২৭, ২০২৬, ১২:২২ এএম

বান্দরবানে পর্যটকদের জন্য বিশেষ নির্দেশনা জারি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সার্বিক নিরাপত্তা বিবেচনায় পার্বত্য জেলা বান্দরবানে আগত পর্যটকদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে জেলা প্রশাসন। নতুন নির্দেশনা অনুযায়ী, পর্যটন কেন্দ্রগুলো পরিদর্শন শেষে পর্যটকদের অবশ্যই সন্ধ্যার আগেই জেলা ও উপজেলা সদর বা শহর এলাকায় ফিরে আসতে হবে।

সোমবার বান্দরবানের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুমোদনহীন কোনো পর্যটন স্পট কিংবা নির্ধারিত অনুমতি ছাড়া কোনো দুর্গম রুটে পর্যটকরা যাতে ভ্রমণ করতে না পারেন, সে বিষয়ে ট্যুর গাইড ও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাহাড়ের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বর্তমান বর্ষা মৌসুমের ঝুঁকি এড়াতে পর্যটন সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ভ্রমণকালীন কোনো সন্দেহজনক বিষয় নজরে এলে তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে বলা হয়েছে।

এদিকে ঈদ উৎসবকে ঘিরে পর্যটকদের জন্য একটি বিশেষ সুখবরও দিয়েছে জেলা প্রশাসন। ঈদের ছুটিতে পর্যটকদের আকৃষ্ট করতে শহরের জনপ্রিয় ৫টি পর্যটন কেন্দ্র- মেঘলা, নীলাচল, প্রান্তিক লেক, চিম্বুক পাহাড় ও নীল দিগন্ত সম্পূর্ণ বিনামূল্যে ভ্রমণের অনুমতি দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের অধীনে থাকা এই স্পটগুলোতে প্রবেশে পর্যটকদের কোনো টিকিট বা ফি লাগবে না।

বান্দরবানের জেলা প্রশাসক সানিউল ফেরদৌস জানান, ঈদের ছুটিতে বান্দরবানে বেড়াতে আসা পর্যটকদের আনন্দ ও নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে অনুমোদনবিহীন ও ঝুঁকিপূর্ণ স্থানে ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং দুর্গম এলাকায় যাওয়ার ক্ষেত্রে ট্যুরিস্ট গাইড নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

জেএইচআর

Link copied!