ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে তেলবাহী জাহাজে আগুন

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২৮, ২০২৬, ১২:৪৫ পিএম

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে তেলবাহী জাহাজে আগুন

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে নোঙর করা একটি তেলবাহী জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার সকাল ৭টা ২৫ মিনিটের দিকে ‘এমটি মেঘনা ট্রেডার্স’ নামের জাহাজটিতে এই আগুন লাগে।

আগুন লাগার খবর পাওয়ার পরপরই বাংলাদেশ কোস্ট গার্ডের একাধিক ইউনিট এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অগ্নিনির্বাপণ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রমে বাংলাদেশ নৌবাহিনীর একটি উদ্ধারকারী দলও যোগ দেয়।

কোস্ট গার্ড সূত্র জানায়, আগুন নেভাতে তাদের বিশেষায়িত অগ্নিনির্বাপণ জাহাজ ‘শ্যামল বাংলা’ ও ‘বিসিজিটি প্রমত্ত’ সরাসরি অংশ নেয়। পাশাপাশি ‘বিসিজি বেইস চট্টগ্রাম’, ‘বিসিজি আউটপোস্ট পতেঙ্গা’ এবং একাধিক হাইস্পিড বোটও উদ্ধার কার্যক্রমে যুক্ত হয়। এর কিছুক্ষণের মধ্যে নৌবাহিনীর একাধিক ফায়ার ফাইটিং জাহাজও আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, তেলবাহী জাহাজটি বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও উত্তপ্ত অবস্থায় রয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি জাহাজে থাকা কর্মীদের উদ্ধার কার্যক্রমেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে এলে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানায় সংস্থাটি।

এদিকে কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কন্ট্রোল রুম থেকে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে। তবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ ও প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে এখনো তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

জেএইচআর

Link copied!