ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কর্ণফুলীতে ঈদের দিনে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

মে ২৯, ২০২৬, ০২:৪০ পিএম

কর্ণফুলীতে ঈদের দিনে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকায় পবিত্র ঈদুল আজহার আনন্দ মুহূর্তেই শোকে পরিণত হয়েছে। ঈদের দিন সংঘটিত এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মো. সজীব (২৪) নামে এক যুবক।

নিহত মো. সজীব কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের খোরাইশ চৌধুরী বাড়ির বাসিন্দা নুর হোসেনের ছেলে। তিনি পেশায় একজন চাকরিজীবী ছিলেন এবং বাংলাদেশ অটো স্প্রিং ইন্ডাস্ট্রি লিমিটেডে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ভেল্লাপাড়া ব্রিজ সংলগ্ন তালতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রীবাহী একটি লেগুনার সঙ্গে দূরপাল্লার ঈগল নামক বাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই কয়েকজন হতাহত হন। দুর্ঘটনায় অন্তত চারজন নিহত এবং আরও ১৫ থেকে ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় সজীবকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সজীবের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া। ঈদের আনন্দ ভুলে এখন কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।

এলাকাবাসী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ নিহত সজীবের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এএন

Link copied!