ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

বগুড়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে ৩ বন্ধুর মর্মান্তিক মৃত্যু

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ৩০, ২০২৬, ১২:২৭ এএম

বগুড়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে ৩ বন্ধুর মর্মান্তিক মৃত্যু

বগুড়ার কাহালুতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. রাহিম (২১), অপূর্ব (১৮) ও প্রেম (২০) নামে তিন বন্ধু নিহত হয়েছেন। 

শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার বীরকেদার ইউনিয়নের বারোমাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা সবাই নওগাঁ জেলার বাসিন্দা। এর মধ্যে রাহিম খাস নওগাঁ এলাকার আবুল কালাম আজাদের ছেলে, অপূর্ব চকদেব নুনিয়াপট্টি এলাকার ইউসুফের ছেলে এবং প্রেম একই এলাকার সুরুজের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় হালকা বৃষ্টির মধ্যে নওগাঁ থেকে এক মোটরসাইকেলে করে তিন বন্ধু বগুড়ার দিকে যাচ্ছিলেন। তাঁদের মোটরসাইকেলটি বারোমাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নওগাঁগামী আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন বন্ধু প্রাণ হারান। এই ঘটনায় অপর মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হয়েছেন।

সালাম নামে এক প্রত্যক্ষদর্শী জানান, তিন বন্ধুকে বহনকারী মোটরসাইকেলটির গতি অত্যন্ত বেশি ছিল। বৃষ্টির মধ্যে এঁকেবেঁকে দ্রুতগতিতে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা অন্য মোটরসাইকেলের সঙ্গে এটির সংঘর্ষ ঘটে।

বীরকেদার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সেলিম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন মারা গেছেন। আহত দুজনকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাহালু ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সবুজ হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কাহালু থানার পরিদর্শক (তদন্ত) মাহবুব জানান, দুর্ঘটনায় নিহত তিন যুবকের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জেএইচআর

Link copied!