ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

পিকআপের সঙ্গে সিএনজির সংঘর্ষে পিতা-পুত্রের মৃত্যু

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

মে ৩০, ২০২৬, ০১:৫৪ পিএম

পিকআপের সঙ্গে সিএনজির সংঘর্ষে পিতা-পুত্রের মৃত্যু

ময়মনসিংহের সদর উপজেলায় পিকআপ ও সিএনজির সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। নিহতরা সিএনজির যাত্রী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ-তারাকান্দা সড়কের আলালপুর নামক এলাকায় এ ঘটনা ঘটে।

কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ পিকআপ-সিএনজি সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, যাত্রীবাহী সিএনজি ফুলপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ময়মনসিংহ-ফুলপুর সড়কের আলালপুর নামক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাবা-ছেলের মৃত্যু হয়।

এসআই ফরিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেছি। সড়কের যানজট নিয়ন্ত্রণে কাজ করছি। নিহতদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এএন

Link copied!