ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ৪

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ২, ২০২৬, ০৭:১৭ এএম

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ৪

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালিগ্রাম এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোররাতের এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, ভোর প্রায় ৩টা ৪৫ মিনিটে ভাঙ্গাগামী একটি প্রাইভেটকার দ্রুতগতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা গ্যাস সিলিন্ডারবোঝাই একটি ট্রাকের পেছনে সজোরে আঘাত হানে। সংঘর্ষের তীব্রতায় প্রাইভেটকারটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার পর গাড়িটিতে থাকা ছয়জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা। পরে তাদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। নিহতদের মধ্যে দুইজন নারী ও দুইজন পুরুষ রয়েছেন।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, দুর্ঘটনায় জড়িত প্রাইভেটকার ও ট্রাকটি জব্দ করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এএন

Link copied!