ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

১৭ জুন মৌলভীবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী, নতুন ভেন্যু চূড়ান্ত

মো. মাহবুবুর রহমান রাহেল, মৌলভীবাজার

মো. মাহবুবুর রহমান রাহেল, মৌলভীবাজার

জুন ১৪, ২০২৬, ০১:২৮ পিএম

১৭ জুন মৌলভীবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী, নতুন ভেন্যু চূড়ান্ত

মৌলভীবাজারে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন জনসভার ভেন্যু চূড়ান্ত করা হয়েছে। তবে পূর্বনির্ধারিত রাজনগর উপজেলার ভেন্যু বাতিল করে এখন জেলা সদরের মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মহাসমাবেশ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

আগামী ১৭ জুন সরকার গঠনের পর মৌলভীবাজার জেলায় এটিই হবে প্রধানমন্ত্রীর প্রথম সফর। এই ঐতিহাসিক জনসভা থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর হাত থেকে সরাসরি এই ‘ফ্যামিলি কার্ড’ নিতে জেলার সাধারণ মানুষের মাঝে এখন ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

এদিকে ভেন্যু চূড়ান্ত হওয়ার পরপরই দুপুরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ পরিদর্শনে যান জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপনসহ স্থানীয় বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ। তারা মাঠের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন।

পরিদর্শন শেষে জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন সাংবাদিকদের বলেন, প্রশাসনিক ও কৌশলগত কারণে রাজনগরের ভেন্যু বাতিল করে জেলা সদরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আরেকটি ভেন্যু বহাল রয়েছে। ভেন্যু পরিবর্তন হলেও নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে উদ্দীপনা আরও বেড়েছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর হাত থেকে ‘ফ্যামিলি কার্ড’ প্রাপ্তির ঘোষণাকে কেন্দ্র করে পুরো জেলাজুড়ে আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। ১৭ জুনের জনসভা মৌলভীবাজারের ইতিহাসে সর্ববৃহৎ গণসমাবেশে রূপ নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।

জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন বলেন, প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে আশার সঞ্চার হয়েছে। দীর্ঘদিন ধরে মৌলভীবাজারবাসীর বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি রয়েছে। সফরে জেলার মেডিকেল কলেজ প্রতিষ্ঠা, শমশেরনগর বিমানবন্দর চালু ও আধুনিকায়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, কৃষি ও হাওরাঞ্চলের উন্নয়নসহ বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে বলে তারা প্রত্যাশা করছেন।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর সফর সফল করতে প্রশাসনের পাশাপাশি স্থানীয় সংসদ সদস্য এম নাসের রহমানসহ রাজনৈতিক নেতৃবৃন্দও প্রস্তুতি নিচ্ছেন।

এদিকে সম্ভাব্য সফরকে কেন্দ্র করে মৌলভীবাজার সদর ও শ্রীমঙ্গলে প্রশাসনিক প্রস্তুতি শুরু হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা, জনসমাগম নিয়ন্ত্রণ, যানবাহন চলাচল ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে কাজ চলছে।

দলীয় সূত্র জানায়, জনসভায় প্রধান অতিথির বক্তব্য ছাড়াও প্রধানমন্ত্রী মৌলভীবাজারের অবকাঠামোগত উন্নয়ন, চা-শ্রমিকদের কল্যাণ এবং কৃষি খাতের আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ঘোষণা দিতে পারেন।

আকস্মিক ভেন্যু পরিবর্তনের পর মৌলভীবাজার শহরে তোড়জোড় আরও বেড়েছে। জনসভা সফল করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও বিশেষ নিরাপত্তা বাহিনী সমন্বয়ে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলছে। শহরজুড়ে তোরণ, ব্যানার ও ফেস্টুনে সাজ সাজ রব চলছে।

এএন

Link copied!