ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

নেপাল থেকে ৪০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ নিতে দেবে না ভারত

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ১৪, ২০২৬, ০২:০৩ পিএম

নেপাল থেকে ৪০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ নিতে দেবে না ভারত

নেপাল থেকে বাংলাদেশে চুক্তি অনুযায়ী ৬০ মেগাওয়াট বিদ্যুৎ আসার কথা থাকলেও আপাতত তা সম্ভব হচ্ছে না। ভারতের আপত্তির কারণে আগামীকাল সোমবার থেকে কেবল ৪০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি শুরু করতে পারছে বাংলাদেশ। নেপালের প্রভাবশালী গণমাধ্যম কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে সংশ্লিষ্ট জ্বালানি কর্মকর্তাদের বরাতে জানানো হয়, ভারতের সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটি বা সিইএ এখন পর্যন্ত অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের ছাড়পত্র দেয়নি। ভারতীয় বিদ্যুৎ কর্তৃপক্ষ দাবি করেছে, বিদ্যমান সঞ্চালন লাইনের সক্ষমতা সংকটের কারণেই তারা এই অনুমোদন প্রক্রিয়া আপাতত স্থগিত রেখেছে।

পাশাপাশি নতুন করে সংশোধিত ত্রিপক্ষীয় চুক্তি সম্পাদন এবং নেপাল-ভারত জ্বালানি সচিব পর্যায়ের জয়েন্ট স্টিয়ারিং কমিটির চূড়ান্ত সিদ্ধান্তসহ আরও কিছু প্রাতিষ্ঠানিক আনুষ্ঠানিকতা এখনো বাকি রয়েছে। মূলত ভৌগোলিক কারণে বর্ষা মৌসুমে নিজেদের উদ্বৃত্ত বিদ্যুৎ ভারত ও বাংলাদেশে বিক্রি করলেও শীতকালে নেপালকে উল্টো ভারত থেকে বিদ্যুৎ কিনতে হয়।

এর আগে ২০২৫ সালের ২৭ নভেম্বর ঢাকায় নেপাল ও ভারতের মধ্যে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে বিদ্যমান ৪০ মেগাওয়াটের বাইরে বাংলাদেশে আরও ২০ মেগাওয়াট বিদ্যুৎ দেওয়ার বিষয়ে একটি নীতিগত সম্মতি হয়েছিল। সেই সঙ্গে জরুরি প্রক্রিয়াগুলো দ্রুত এগিয়ে নেওয়ার বিষয়েও দুই পক্ষ একমত হয়েছিল। তবে শেষ মুহূর্তে ভারতের এই অনুমোদনের গ্যাঁড়াকলে আটকে গেল বাংলাদেশের বাড়তি বিদ্যুৎ পাওয়ার আশা।

এএন

Link copied!