ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

সৌদিতে নতুন আবাসন নিয়ম জারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জুন ১৪, ২০২৬, ০২:৪২ পিএম

সৌদিতে নতুন আবাসন নিয়ম জারি

সৌদি আরবে প্রিমিয়াম রেসিডেন্সি হোল্ডারদের জন্য আলাদা ওয়ার্ক পারমিট বা কাজের অনুমতিপত্র নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। দেশটির শ্রমবাজার ব্যবস্থাপনা বিষয়ক ডিজিটাল প্ল্যাটফর্ম ‘কিউয়া’ এক নির্দেশনায় এই তথ্য জানায়। নতুন নিয়ম অনুযায়ী, এই পারমিটের জন্য ১০০ সৌদি রিয়াল ফি দিতে হবে।

সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের অধীনস্থ কিউয়া প্ল্যাটফর্মটি মূলত প্রতিষ্ঠানের নিবন্ধন, প্রশিক্ষণ চুক্তি, পদত্যাগ ও ভিসার মতো শ্রমবাজার-সংক্রান্ত বিভিন্ন সেবা দিয়ে থাকে। নতুন নির্দেশনা অনুযায়ী, প্রতিষ্ঠানের সাবস্ক্রিপশন ফি কোম্পানির আকার ও নিবন্ধিত কর্মীর সংখ্যার ওপর ভিত্তি করে নির্ধারণ করা হবে।

এছাড়া ‘তামহীর’ কর্মসূচির আওতায় এখন থেকে যেকোনো প্রশিক্ষণ চুক্তি অনলাইনেই নিবন্ধন করা যাবে। তবে এই চুক্তিগুলো সৌদিকরণ নীতির হিসাব বা বিদ্যমান কর্মসংস্থানের বাধ্যবাধকতার অংশ হিসেবে গণ্য হবে না। সেবামূল্য পরিশোধের জন্য ব্যাংক কার্ড, সাদাদ পেমেন্ট সিস্টেম ও কিউয়া ডিজিটাল ওয়ালেট ব্যবহার করা যাবে।

শ্রমিকদের পদত্যাগ সংক্রান্ত নিয়মে বলা হয়েছে, নিয়োগকর্তা আবেদন গ্রহণ বা স্থগিত না করলে কর্মীরা পদত্যাগপত্র জমা দেওয়ার সাত দিনের মধ্যে তা প্রত্যাহার করতে পারবেন। তবে নোটিশ পিরিয়ডের সময়সীমা চাকরির চুক্তির শর্ত অনুযায়ী ভিন্ন হতে পারে।

অন্যদিকে ভিসাসংক্রান্ত নতুন নিয়মে জানানো হয়েছে, একবার ভিসা ইস্যু হয়ে যাওয়ার পর তথ্যে কোনো ভুল থাকলে তা আর সংশোধন করা যাবে না। ভুল তথ্য থাকা সংশ্লিষ্ট ভিসাটি বাতিল করে সম্পূর্ণ নতুনভাবে আবেদন করতে হবে।

জেএইচআর

Link copied!