ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

বেরোবি ও বিসিকের উদ্যোগে ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণের উদ্বোধন

রংপুর প্রতিনিধি

রংপুর প্রতিনিধি

জুন ১৪, ২০২৬, ০১:০৬ পিএম

বেরোবি ও বিসিকের উদ্যোগে ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণের উদ্বোধন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)-এর প্রশিক্ষণ প্রতিষ্ঠান বিসিক ট্রেনিং ইনস্টিটিউট (বিটিআই)-এর যৌথ উদ্যোগে ‘উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩-এর ২০১ নম্বর কক্ষে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. মো. ফরহাদ আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ রফিউল আজম খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. নূর আলম সিদ্দিক, মার্কেটিং বিভাগের অধ্যাপক শেখ মাজেদুল হক এবং বিসিক জেলা কার্যালয়, রংপুরের সম্প্রসারণ কর্মকর্তা মো. রকিবুল হাসান।

প্রশিক্ষণ কর্মসূচির কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন মো. তানজিম হোসেন। কোর্স সমন্বয়কারী হিসেবে রয়েছেন মিফতাহুল জান্নাত রিপা ও মো. জুবায়ের ইসলাম।

বক্তারা বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতায় উদ্যোক্তা উন্নয়ন টেকসই উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের উদ্যোক্তা মানসিকতা ও দক্ষতা বিকাশের মাধ্যমে আত্মনির্ভরশীল প্রজন্ম গড়ে তোলা সম্ভব।

তারা আরও জানান, বিসিক দীর্ঘদিন ধরে উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এই প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা ব্যবসায় পরিকল্পনা, বিপণন কৌশল, আর্থিক ব্যবস্থাপনা, নেতৃত্ব উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে ব্যবহারিক জ্ঞান অর্জন করবেন।

আগামী ১৭ জুন ২০২৬ পর্যন্ত চলমান এ প্রশিক্ষণ কর্মসূচির লক্ষ্য হলো শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা সংস্কৃতি গড়ে তোলা এবং আত্মকর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা।

এএন

Link copied!