ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

সন্ত্রাসবিরোধী মামলায় আর এস ফাহিম গ্রেপ্তার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ১৪, ২০২৬, ০১:২৭ পিএম

সন্ত্রাসবিরোধী মামলায় আর এস ফাহিম গ্রেপ্তার

রাজধানীর রমনা থানায় দায়ের করা সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে ফের গ্রেপ্তার দেখানো হয়েছে।

রোববার (১৪ জুন) ঢাকার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেন।

গত ৯ জুন ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ)-এর উপপরিদর্শক আমির হামজা তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। পরে আদালত শুনানির জন্য নির্ধারিত তারিখে বিষয়টি নিষ্পত্তি করে।

আবেদনে বলা হয়, তদন্তে এজাহারনামীয় ও অজ্ঞাতনামা আসামিদের পাশাপাশি আর.এস ফাহিম চৌধুরীর সম্পৃক্ততার প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়া গেছে।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারি রমনা পার্কের হোটেল ইন্টার কন্টিনেন্টাল সংলগ্ন এলাকায় রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রমূলক একটি বৈঠকের অভিযোগ রয়েছে, যেখানে রাষ্ট্রের অখণ্ডতা ও নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করা হয়।

এর আগে ২৯ মার্চ মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে জনতা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পরে তাকে গুলশান থানায় নেওয়া হয় এবং ৩০ মার্চ আরেকটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

এম জি
 

Link copied!