ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

ওমানে নোঙর করা জাহাজে ভারতীয় নাবিকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জুন ১৪, ২০২৬, ০৫:৫৭ পিএম

ওমানে নোঙর করা জাহাজে ভারতীয় নাবিকের মৃত্যু

ওমানের দুকম বন্দরে নোঙর করা একটি জাহাজে থাকা ভারতীয় এক নাবিকের মৃত্যু হয়েছে। ‘সেলেস্টিয়াল’ নামের জাহাজে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং পরে মারা যান।

শনিবার (১৩ জুন) রাতে মাস্কটে অবস্থিত ভারতীয় দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করে।

দূতাবাস জানায়, মরদেহ দ্রুত ভারতে পাঠানোর প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে।

সরকারি তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে বাণিজ্যিক জাহাজে তিন লাখেরও বেশি ভারতীয় নাবিক কাজ করছেন। এর মধ্যে মধ্যপ্রাচ্যেই ১৮ হাজারের বেশি নাবিক কর্মরত।

এর আগে ওমান উপকূলে একটি ট্যাংকারে মার্কিন হামলায় তিন ভারতীয় নাবিক নিহত হন। সেই ঘটনার পর নতুন করে আরও একজন নাবিকের মৃত্যু হলো।

এ ঘটনায় ভারতে রাজনৈতিক অঙ্গনেও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, বিষয়টি জি-সেভেন সম্মেলনে উত্থাপনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনুরোধ জানিয়েছে বিরোধী দলগুলো।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জাহাজে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রতিনিধিকে তলব করে উদ্বেগ জানানো হয়েছে এবং প্রতিবাদ নথিভুক্ত করা হয়েছে।

সূত্র: রয়টার্স

এম জি

Link copied!