ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

বিশিষ্ট ইসলামী অর্থনীতিবিদ ড. উমর চাপরার ইন্তেকাল

ধর্ম ডেস্ক

ধর্ম ডেস্ক

জুন ১৪, ২০২৬, ০৫:৫৫ পিএম

বিশিষ্ট ইসলামী অর্থনীতিবিদ ড. উমর চাপরার ইন্তেকাল

আধুনিক ইসলামী অর্থনীতির অন্যতম পথপ্রদর্শক ও বিশ্বখ্যাত অর্থনীতিবিদ ড. মুহাম্মদ উমর চাপরা আর নেই। গত শনিবার বিকেলে পবিত্র মক্কায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। রোববার ফজরের নামাজের পর মক্কার মসজিদুল হারামে তাঁর জানাজা অনুষ্ঠিত হয় এবং পরবর্তীতে তাঁকে ঐতিহাসিক জান্নাতুল মুয়াল্লা কবরস্থানে দাফন করা হয়। আরব নিউজকে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর সন্তান ড. আনাস চাপরা।

ড. উমর চাপরা দীর্ঘদিন জেদ্দায় অবস্থিত ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইডিবি) ইসলামিক রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটে জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে যুক্ত ছিলেন। ইসলামী অর্থনীতি ও ব্যাংকিং ব্যবস্থায় অসামান্য গবেষণার স্বীকৃতিস্বরূপ ১৯৮৯ সালে তিনি ‘ইসলামী উন্নয়ন ব্যাংক পুরস্কার’ লাভ করেন। এর পরের বছরই, অর্থাৎ ১৯৯০ সালে, ইসলামী শিক্ষায় বিশেষ অবদানের জন্য তাঁকে মর্যাদাপূর্ণ ‘কিং ফয়সাল আন্তর্জাতিক পুরস্কার’-এ ভূষিত করা হয়।

১৯৩৩ সালে অবিভক্ত ভারতের মুম্বাইয়ে জন্ম নেওয়া ড. উমর চাপরা ১৯৫৬ সালে করাচি বিশ্ববিদ্যালয় থেকে কমার্স বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরবর্তীতে ১৯৬১ সালে যুক্তরাষ্ট্রের মিনেসোটা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

শিক্ষকতা ও কর্মজীবনে তিনি মিনেসোটা বিশ্ববিদ্যালয়ে গবেষণা সহকারী এবং উইসকনসিন ও কেন্টাকি বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি পাকিস্তান ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট ইকোনমিকসের সিনিয়র অর্থনীতিবিদ, ‘পাকিস্তান ডেভেলপমেন্ট রিভিউ’ পত্রিকার সহযোগী সম্পাদক এবং পাকিস্তান সেন্ট্রাল ইনস্টিটিউট অব ইসলামিক রিসার্চের রিডার হিসেবেও কাজ করেছেন।

ইসলামী অর্থব্যবস্থার ওপর ড. চাপরার লেখা ১৬টি তাত্ত্বিক গ্রন্থ এবং শতাধিক গবেষণা প্রবন্ধ বিশ্বজুড়ে সমাদৃত। তাঁর যুগান্তকারী বইগুলোর মধ্যে অন্যতম হলো-‘টুওয়ার্ডস এ জাস্ট মনিটারি সিস্টেম’ (১৯৮৫), ‘ইসলাম অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট’ (১৯৮৮), ‘ইসলাম অ্যান্ড দি ইকোনমিক চ্যালেঞ্জ’ (১৯Snapshot ৯২), ‘দ্য ফিউচার অব ইকোনমিকস: অ্যান ইসলামিক পারসপেক্টিভ’ (২০০০), ‘মুসলিম সিভিলাইজেশন: দ্য কজেস অব ডিক্লাইন অ্যান্ড দ্য নিড ফর রিফর্ম’ (২০০৭) এবং ‘মোরালিটি অ্যান্ড জাস্টিস ইন ইসলামিক ইকোনমিকস অ্যান্ড ফাইন্যান্স’ (২০১৪)।

এএন

Link copied!