ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

আজানে শাহাদাতের বাক্য উচ্চারণ করতেই মারা গেলেন মুয়াজ্জিন!

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ১৪, ২০২৬, ০৬:০৪ পিএম

আজানে শাহাদাতের বাক্য উচ্চারণ করতেই মারা গেলেন মুয়াজ্জিন!
মুয়াজ্জিন আব্দুল লতিফ। ছবি: সংগৃহীত

ভারতের কেরালায় আজান দেওয়ার সময় মসজিদের ভেতরেই মারা গেছেন এক মুয়াজ্জিন। পবিত্র আহ্বান “আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ” উচ্চারণের মুহূর্তেই হঠাৎ তিনি মাটিতে পড়ে যান।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ওই মুয়াজ্জিনের নাম আব্দুল লতিফ। গত মঙ্গলবার একটি মসজিদে তিনি নিয়মিত আজান দিচ্ছিলেন। আজানের মাঝপথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই জ্ঞান হারান তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজান স্বাভাবিকভাবেই শুরু করেছিলেন তিনি। কিন্তু শাহাদাতের বাক্য উচ্চারণের সময় হঠাৎ তার শরীর নিস্তেজ হয়ে যায় এবং তিনি পড়ে যান মসজিদের ভেতরেই। সঙ্গে থাকা মুসল্লিরা দ্রুত তাকে উদ্ধার করার চেষ্টা করেন। পরে চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। ভিডিওতে দেখা যায়, আজান দিতে দিতেই হঠাৎ তিনি পড়ে যাচ্ছেন- একটি হৃদয়বিদারক দৃশ্য, যা অনেকের মনে গভীর শোকের ছাপ ফেলেছে।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তার জন্য দোয়া ও শোক প্রকাশ করেছেন। অনেকে মন্তব্য করেছেন, আজানের মতো পবিত্র দায়িত্ব পালনরত অবস্থায় মৃত্যুবরণ এক ধরনের সৌভাগ্যপূর্ণ বিদায়।

আব্দুল লতিফের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে অসংখ্য মানুষ দোয়া করছেন, আল্লাহ যেন তাকে ক্ষমা করেন এবং জান্নাত নসিব করেন।

এএন

Link copied!