ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

দীর্ঘদিন পর চালু হলো চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসিইউ

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

জুন ১৪, ২০২৬, ০৬:০২ পিএম

দীর্ঘদিন পর চালু হলো চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসিইউ

দেশের ১০টি জেলায় একযোগে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) উদ্বোধনের অংশ হিসেবে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসিইউর উদ্বোধন করা হয়েছে। রোববার সকাল ১০টায় সদর হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এর উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।

উদ্বোধন শেষে অতিথিরা হাসপাতালের নতুন ভবনের সপ্তম তলায় স্থাপিত আইসিইউ ইউনিটটি পরিদর্শন করেন।

অনুষ্ঠানে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন, দীর্ঘদিন বন্ধ থাকার পর আইসিইউ চালু হওয়া জেলার স্বাস্থ্যসেবায় একটি গুরুত্বপূর্ণ সংযোজন। এখন দক্ষ জনবল নিশ্চিত করে রোগীদের মানসম্মত চিকিৎসাসেবা দিতে হবে।

সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ বলেন, উদ্বোধনের পর প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে খুব শিগগিরই আইসিইউর পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করা হবে। তবে এই ইউনিটটি সঠিকভাবে পরিচালনায় দক্ষ জনবলের প্রয়োজনীয়তা রয়েছে।

এ সময় হাসপাতালের তত্ত্বাবধায়ক বিদ্যুৎ কুমার বিশ্বাস, আরএমও ডা. ফারহানা ওয়াহিদ তানি, ডা. এহসানুল হক তন্ময়সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, চিকিৎসক ও নার্সরা উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পর এই আইসিইউ চালুর ফলে চুয়াডাঙ্গার সংকটাপন্ন রোগীরা এখন থেকে স্থানীয়ভাবেই উন্নত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবেন।

জেএইচআর

Link copied!