ফেনী প্রতিনিধি
জুন ১৫, ২০২৬, ০৯:১০ পিএম
ফেনীতে নবাগত পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
সোমবার দুপুরে ফেনী জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে নবাগত পুলিশ সুপারকে ফুল দিয়ে বরণ করে নেন বিদায়ী পুলিশ সুপার মো: শফিকুল ইসলাম।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সাইদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মু. সাইফুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে বিদায়ী পুলিশ সুপারের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে কার্যভার বুঝে নেন নবাগত পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।
নবনিযুক্ত পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার এর আগে সিআইডিতে (অপরাধ তদন্ত বিভাগ) বিশেষ পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিসিএস ২৫তম ব্যাচের এই কর্মকর্তা সাতক্ষীরা জেলার বাসিন্দা।
দায়িত্ব গ্রহণের পর এক সংক্ষিপ্ত বার্তায় তিনি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি জেলাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।
জেএইচআর