ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

বেনজীরকে দেশে ফেরাতে আমিরাত সরকারকে দুদকের চিঠি

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ১৬, ২০২৬, ০৬:৩৮ পিএম

বেনজীরকে দেশে ফেরাতে আমিরাত সরকারকে দুদকের চিঠি

সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার হওয়া সাবেক পুলিশ প্রধান (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফেরাতে সে দেশের সরকারকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার এই চিঠি পাঠানো হয়েছে বলে দুদকের একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।

একই দিন দুপুরে বেনজীরের বিষয়ে প্রয়োজনীয় তথ্য ও আইনি প্রক্রিয়া নিয়ে আলোচনার জন্য ইন্টারপোলের স্থানীয় সমন্বয় সংস্থা ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর (এনসিবি) দুই সদস্যের একটি প্রতিনিধি দল দুদক কার্যালয়ে যান।

এর আগে গত রবিবার জাতীয় সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, গত ১২ জুন সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে পাঠানো এক ই-মেইলে জানানো হয়েছে যে, বেনজীর আহমেদ বর্তমানে ইউএই পুলিশের হেফাজতে আটক রয়েছেন। দেশটির ফেডারেল আইন অনুযায়ী, গ্রেপ্তারের ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক প্রত্যর্পণ (এক্সট্রাডিশন) আবেদন পাঠাতে হবে। সেই লক্ষ্যেই সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো দ্রুত প্রস্তুতি গ্রহণ করছে।

বেনজীর আহমেদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন, মানি লন্ডারিং প্রতিরোধ আইন এবং পাসপোর্ট জালিয়াতিসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে। ক্ষমতার অপব্যবহার করে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০২৫ সালের ১১ এপ্রিল তাঁর বিরুদ্ধে ইন্টারপোল ‘রেড নোটিশ’ জারি করেছিল।

গত ১২ জুন লন্ডন থেকে দুবাই বিমানবন্দরে পৌঁছানোর পর ট্রানজিট নেওয়ার সময় এআই (AI) ক্যামেরায় তাঁর অবস্থান শনাক্ত হয়। এর পরপরই দুবাই এয়ারপোর্ট পুলিশ তাঁকে পাসপোর্ট জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার করে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের আগেই দেশ ছেড়ে পালিয়েছিলেন আলোচিত ও বিতর্কিত এই সাবেক পুলিশ প্রধান। বর্তমানে তাঁকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে আইনি ও কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে বর্তমান সরকার।

জেএইচআর

Link copied!