ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ১৮, ২০২৬, ১২:৩২ এএম

ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

নারায়ণগঞ্জের বন্দরের ঝাউতলা এলাকায় একটি ভাড়া বাসা থেকে সাথী (৩৮) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে তার স্বামী মো. জনি (৪০) পলাতক রয়েছেন।

বুধবার (১৭ জুন) সন্ধ্যায় স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা যায়, সাথী ও জনি প্রায় পাঁচ বছর ধরে একটি ভবনের তৃতীয় তলার ফ্ল্যাটে ভাড়ায় বসবাস করে আসছিলেন। জনি পেশায় সেলুন কর্মচারী।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, ঝাউতলার একটি বাসায় এক নারীর মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ সেখানে যায়। পরে ফ্ল্যাট থেকে সাথীর মরদেহ উদ্ধার করা হয়।

তিনি বলেন, নিহতের গলার এক পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে ঘটনার পেছনের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় পলাতক স্বামী মো. জনিকে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এম জি

Link copied!