ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ১৭ জুন, ২০২৬

মাগুরায় পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা

মিরাজ আহমেদ, মাগুরা

মিরাজ আহমেদ, মাগুরা

জুন ১৭, ২০২৬, ০৩:৩৭ পিএম

মাগুরায় পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা

মাগুরার শালিখা উপজেলায় পারিবারিক কলহের জেরে লিচু সরকার (৫৫) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। বর্তমানে তিনি মুমূর্ষু অবস্থায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার ভোরে শালিখার ধনেশ্বরগাতী ইউনিয়নের ছোট থৈপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। লিচু সরকার ওই গ্রামের সূর্যকান্ত সরকারের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছেলে সুব্রত সরকারের বিয়ে এবং পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বেশ কিছুদিন ধরে স্বামী ও ছেলের সঙ্গে লিচু সরকারের মতবিরোধ চলছিল। এর জেরে মানসিকভাবে ভেঙে পড়ে আজ ভোরের দিকে তিনি নিজ ঘরের আড়ার সঙ্গে রশি বেঁধে গলায় ফাঁস দেন।

পরিবারের সদস্যরা জানান, ভোরের দিকে পাশের কক্ষ থেকে অস্বাভাবিক শব্দ শুনে স্বামী সূর্যকান্ত সরকার সেখানে গিয়ে স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাঁর ডাকচিৎকারে ছেলে সুব্রত সরকারসহ প্রতিবেশীরা ছুটে এসে গলার রশি কেটে তাঁকে জীবিত উদ্ধার করেন।

তাঁকে দ্রুত মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

শালিখা থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি সম্পর্কে তারা অবগত রয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে এই বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেএইচআর

Link copied!