ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ১৭ জুন, ২০২৬

৫ বছরেও শেষ হয়নি জোরারগঞ্জ-আবুরহাট সড়কের উন্নয়ন কাজ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

জুন ১৭, ২০২৬, ০৫:৩৮ পিএম

৫ বছরেও শেষ হয়নি জোরারগঞ্জ-আবুরহাট সড়কের উন্নয়ন কাজ

চট্টগ্রামের মিরসরাই উপজেলার উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ জোরারগঞ্জ-আবুরহাট সড়কের উন্নয়ন কাজ শুরু হওয়ার প্রায় ৫ বছর পেরিয়ে গেলেও এখনো তা সম্পন্ন হয়নি। ফলে উপজেলার ইছাখালী, কাটাছরা ও আশপাশের কয়েকটি ইউনিয়নের প্রায় অর্ধলক্ষ মানুষ দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। ইতোমধ্যে আওয়ামী লীগ, অন্তর্বর্তী সরকার এবং বর্তমান বিএনপি শাসনামল এলেও সড়কের কার্পেটিং কাজ শেষ হয়নি। তবে বর্তমান সংসদ সদস্য নুরুল আমিন সড়কটি পরিদর্শন করে দ্রুত কাজ শেষ করার আশ্বাস দিয়েছেন।

উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, ২০২২ সালে সড়কটির উন্নয়ন কাজ শুরু হলেও বিভিন্ন জটিলতায় কাজ বারবার বন্ধ হয়ে যায়। প্রথম ঠিকাদার বিটুমিনের মূল্যবৃদ্ধির অজুহাতে কাজ ধীরগতিতে করেন। পরবর্তীতে নির্ধারিত সময়ে কাজ শেষ করতে ব্যর্থ হওয়ায় তাঁর কার্যাদেশ বাতিল করা হয়। পরে পুনরায় টেন্ডারের মাধ্যমে নতুন ঠিকাদার নিয়োগ দেওয়া হলেও সড়কের কাজ এখনো অসমাপ্ত রয়ে গেছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পশ্চিম গোপিনাথপুর এলাকায় খাল খননের ফলে সড়কের কিছু অংশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। সেখানে রিটেইনিং ওয়াল নির্মাণের প্রয়োজন দেখা দেওয়ায় কাজ আরও বিলম্বিত হয়। বর্তমানে সড়কের বিভিন্ন স্থানে গর্ত, কাদা ও পানি জমে থাকায় যানবাহন ও পথচারীদের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছে।

নিয়মিত চলাচলকারী শিক্ষক সুবাস সরকার বলেন, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের অপেক্ষায় রয়েছে। খালপাড়ের ঝুঁকিপূর্ণ অংশে প্রয়োজনীয় প্রতিরক্ষা ব্যবস্থা না থাকায় কাজ শেষ করা সম্ভব হচ্ছে না। অন্যদিকে তেমুহানি মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা জমির উদ্দিন বলেন, এই সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ, শিক্ষার্থী ও কর্মজীবী যাতায়াত করেন। বছরের পর বছর ধরে তারা এই দুর্ভোগ পোহাচ্ছেন।

এ বিষয়ে বক্তব্য জানতে বর্তমান ঠিকাদার কেফায়েত হোসেন দুলালের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

মিরসরাই উপজেলা প্রকৌশলী দিদারুল আলম জানান, বর্তমান ঠিকাদারকে একাধিকবার নোটিশ দেওয়ার পরও কাজের অগ্রগতি না হওয়ায় তাঁর কার্যাদেশ বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি তাঁর ব্যাংক হিসাব জব্দের জন্যও পদক্ষেপ নেওয়া হয়েছে। সব প্রক্রিয়া সম্পন্ন করে আগামী এক বছরের মধ্যে সড়কের উন্নয়ন কাজ শেষ করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

জেএইচআর

Link copied!