ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ১৭ জুন, ২০২৬

সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় মেসি কত নম্বরে?

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুন ১৭, ২০২৬, ০৬:২৬ পিএম

সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় মেসি কত নম্বরে?

১৩ গোল নিয়ে ২০২৬ বিশ্বকাপে পা রাখার আগে ফুটবল দুনিয়ায় জোর আলোচনা ছিল আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকে নিয়ে।

মূল আলোচনাটি ছিল, তিনি কি পারবেন জার্মানির কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার দীর্ঘদিনের গড়া ১৬ গোলের বিশ্বরেকর্ড ভেঙে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হতে!

অবশেষে আলজেরিয়ার বিপক্ষে এবারের আসরের প্রথম ম্যাচেই মিরোস্লাভ ক্লোসার পাশে বসে গেলেন আর্জেন্টাইন এই ফুটবল জাদুকর।

ম্যাচে দুর্দান্ত এক হ্যাটট্রিক করে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার রাজকীয় আসনে এখন যৌথভাবে বসে আছেন মেসি এবং ক্লোসা। গ্রুপ পর্বের ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে ৩৯ বছর বয়সী মেসি একাই তিনটি চোখ ধাঁধানো গোল উপহার দেন।

প্রথমটি আসে বক্সের বাইরে থেকে দুর্দান্ত বাঁ-পায়ের শটে, দ্বিতীয়টি করেন রিবাউন্ড থেকে বল জালে ঠেলে এবং তৃতীয় গোলটি আসে তার চেনা ভঙ্গিতে বক্সের কিনারা থেকে নিখুঁত ফিনিশিংয়ে।

এই জাদুকরী হ্যাটট্রিকের মাধ্যমে ফুটবল বিশ্বকাপে মেসির মোট গোলসংখ্যা এখন গিয়ে দাঁড়ালো ১৬-তে। এর ফলে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ক্লোসার রেকর্ডে সরাসরি ভাগ বসালেন মেসি।

জার্মান কিংবদন্তি ক্লোসা চারটি বিশ্বকাপ খেলে ২৪ ম্যাচে করেছিলেন ১৬ গোল এবং অন্যদিকে মেসি নিজের ২৭তম ম্যাচে এসে পৌঁছালেন সেই অনন্য উচ্চতায়।

ম্যাচ শেষে ব্যক্তিগত এই ঐতিহাসিক অর্জন নিয়ে অবশ্য খুব বেশি উচ্ছ্বসিত হতে দেখা যায়নি আর্জেন্টাইন মহাতারকাকে।

রেকর্ডের গুরুত্বকে কিছুটা কমিয়ে দেখিয়ে মেসি বলেন, ‘ক্লোসার পাশে নিজের নাম দেখতে পারাটা অবশ্যই সম্মানের। রোনালদো, এমবাপে- তারাও এই তালিকায় আছে। কিন্তু আমার কাছে এগুলো শুধুই পরিসংখ্যান। রোনালদো ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার, অথচ তিনি প্রথম স্থানে নেই। তাই এসব রেকর্ড শেষ পর্যন্ত শুধু সংখ্যাই।’

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় মেসি এখন যৌথভাবে শীর্ষে থাকলেও তার ঠিক পেছনেই খুব কাছে অবস্থান করছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে।

চলতি আসরে সেনেগালের বিপক্ষে জোড়া গোল করে এমবাপের সামগ্রিক বিশ্বকাপ গোলসংখ্যা এখন দাঁড়িয়েছে ১৪-তে এবং মাত্র ১৫ ম্যাচ খেলেই এই অবিশ্বাস্য কীর্তি গড়েছেন ফরাসি তারকা।

বিশেষ করে এমবাপের সঙ্গে মেসির এই গোল লড়াই এখন বিশ্বকাপের অন্যতম আলোচিত ও আকর্ষণীয় বিষয় হয়ে উঠেছে।

ফরাসি ফরোয়ার্ড এখনও নিজের ক্যারিয়ারের মাত্র তৃতীয় বিশ্বকাপ খেলছেন, অথচ ইতোমধ্যে ১৪ গোল করে ফেলেছেন এবং স্বাভাবিকভাবেই এই রেকর্ডটি ভবিষ্যতে পুরোপুরি তার দখলে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

এদিকে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে মেসি আরেকটি অনন্য ও দুর্লভ কীর্তিও নিজের করে নিয়েছেন।

তিনি ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে পাঁচটি ভিন্ন বিশ্বকাপে গোল করার ঐতিহাসিক রেকর্ডে ভাগ বসিয়েছেন; ২০০৬, ২০১৪, ২০১৮, ২০২২ এবং ২০২৬- এই পাঁচ বিশ্বকাপেই গোল করেছেন আর্জেন্টাইন অধিনায়ক। তবে রেকর্ডে ভাগ বসিয়েই নিশ্চিতভাবে থামতে চাইবেন না মেসি।

বিশ্বকাপের পরবর্তী ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে মাত্র একটি গোল করতে পারলেই তিনি এককভাবে বিশ্বকাপের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন।

এএন

Link copied!