ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ১৭ জুন, ২০২৬

বিধ্বস্ত ইরান ও লেবাননকে বড় সহায়তার ঘোষণা চীনের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জুন ১৭, ২০২৬, ০৫:৩৭ পিএম

বিধ্বস্ত ইরান ও লেবাননকে বড় সহায়তার ঘোষণা চীনের

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তাণ্ডবে বিধ্বস্ত ইরান ও লেবাননের পাশে দাঁড়াচ্ছে পরাশক্তি চীন। যুদ্ধাবস্থার মধ্য দিয়ে যাওয়া দেশ দুটির চলমান মানবিক বিপর্যয় মোকাবিলায় বিশেষ জরুরি সহায়তার ঘোষণা দিয়েছে বেইজিং।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেছেন, বেইজিং ইরান ও লেবাননের ‘পুনরুদ্ধার ও পুনর্গঠন’ কার্যক্রমে সর্বাত্মক সহায়তা করবে।

এই ঘোষণা এমন একটি সময়ে এসেছে, যখন পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি ঐতিহাসিক সমঝোতা স্মারকে পৌঁছেছে।

লিন জিয়ান চীনের অবস্থান পরিষ্কার করে বলেন, ‘ইরান ও লেবাননে যুদ্ধের ফলে সৃষ্ট মানবিক বিপর্যয়ে চীন গভীরভাবে মর্মাহত। সংশ্লিষ্ট দেশগুলোর বাস্তব পরিস্থিতি বিবেচনায় চীন ইরান ও লেবাননকে মানবিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’

তিনি আরও যোগ করেন, ‘যাতে সেখানে ক্ষতিগ্রস্ত জনগণের দ্রুত পুনরুদ্ধার, পুনর্গঠন এবং সামগ্রিক অর্থনীতি ও সাধারণ জীবনমান উন্নত করতে কার্যকর সহায়তা করা যায়।’

লিন জিয়ান জানান, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর এটি দ্বিতীয়বারের মতো তেহরানকে সহায়তা দেওয়ার ঘোষণা দিল বেইজিং।

এর আগে গত মার্চ মাসেও যুদ্ধবিধ্বস্ত ইরানে বড় আকারের জরুরি সহায়তা পাঠিয়েছিল বেইজিং প্রশাসন।

এদিকে দীর্ঘস্থায়ী যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধের অবসান ঘটাতে পাকিস্তানের মধ্যস্থতায় দুই পক্ষ অবশেষে একটি স্থায়ী সমঝোতায় সম্মত হয়েছে।

এই সমঝোতা স্মারকে চূড়ান্ত স্বাক্ষর অনুষ্ঠান আগামী শুক্রবার সুইজারল্যান্ডে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

এএন

Link copied!