ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ১৭ জুন, ২০২৬

দুমকিতে ২০ লাখ টাকার অবৈধ চিংড়ির রেণু জব্দ, নদীতে অবমুক্ত

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

জুন ১৭, ২০২৬, ০৫:৪৪ পিএম

দুমকিতে ২০ লাখ টাকার অবৈধ চিংড়ির রেণু জব্দ, নদীতে অবমুক্ত

পটুয়াখালীর দুমকিতে একটি ট্রাকভর্তি ৪৩ ড্রাম অবৈধ চিংড়ির রেণু (পোনা) জব্দ করেছে মৎস্য বিভাগ। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে পায়রা সেতুর টোল প্লাজা এলাকায় স্থানীয় জনতার সহায়তায় এই বিপুল পরিমাণ রেণুর চালানটি জব্দ করা হয়। তবে অভিযানের টের পেয়ে রেণু ব্যবসায়ী ও ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি ট্রাকে করে বিপুল পরিমাণ চিংড়ির রেণু পরিবহনের সময় সন্দেহ হলে স্থানীয়রা ট্রাকটি আটকে দেয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী এবং উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. মাহফুজুর রহমান ঘটনাস্থলে পৌঁছে ট্রাকভর্তি ৪৩ ড্রাম রেণু জব্দ করেন।

জব্দ করার পর উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে মৎস্য বিভাগের কর্মকর্তারা চিংড়ির রেণুগুলো পায়রা সেতু সংলগ্ন নদীর উন্মুক্ত জলাশয়ে অবমুক্ত করেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহফুজুর রহমান জানান, পরিবেশ ও মৎস্যসম্পদ সংরক্ষণের স্বার্থে এই অভিযান চালানো হয়েছে। অবৈধভাবে রেণু সংগ্রহ ও পরিবহনের এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

জেএইচআর

Link copied!