আমার সংবাদ ডেস্ক
জুন ১৭, ২০২৬, ০৭:৩৬ পিএম
সংসদ সদস্যদের জন্য বরাদ্দকৃত সরকারি ফ্ল্যাটগুলোতে জরুরি ভিত্তিতে ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন চেয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বাংলাদেশ জামায়াত ইসলামীর সংসদ সদস্য মু. মিজানুর রহমান।
বুধবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে হওয়া সংসদ অধিবেশনে অংশ নিয়ে তিনি সরাসরি এ দাবি করেন।
সংসদ সদস্যদের সুযোগ-সুবিধা ও ফ্ল্যাটের আবাসন ব্যবস্থার নানা ঘাটতি তুলে ধরে মি. রহমান বলেন, "আমরা বাজেটের ওপর কথা বলছি। সম্পূরক বাজেটও পাশ হয়েছে এই সংসদে। কিন্তু এই সংসদ সদস্যদের আবাসিক ফ্ল্যাটগুলোতে জানালা-দরজার পর্দাগুলো এখনো ঝোলানো হয়নি।"
তিনি ফ্ল্যাটের সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবি জোরালো করে আরও বলেন, "আমরা শুনেছিলাম, আমাদের এই ফ্ল্যাটগুলোতে একটি করে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন দেওয়া হবে। এই পর্দা, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন পাওয়ার জোর দাবি জানাচ্ছি।"
এএন