আমার সংবাদ ডেস্ক
জুন ২২, ২০২৬, ০৫:৫৩ পিএম
দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১২৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।
সোমবার (২২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত একদিনে রাজশাহী, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে একজন করে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত দেশে হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৮৩ জনে।
প্রতিবেদনে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং আরও ৯৬৫ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। সব মিলিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৯৩ হাজার ৭৫৫ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে, আর নিশ্চিত রোগী শনাক্ত হয়েছে ১১ হাজার ১৭১ জন।
এছাড়া ওই সময়সীমায় মোট ৭৭ হাজার ৭৪৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৭৩ হাজার ৯৮৫ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
এম জি