ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

সাদুল্লাপুরে বিসিএসআইআর-এর উদ্যোগে ২ দিনব্যাপী সেমিনার ও প্রদর্শনী উদ্বোধন

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

জুন ২২, ২০২৬, ০৫:৫৩ পিএম

সাদুল্লাপুরে বিসিএসআইআর-এর উদ্যোগে ২ দিনব্যাপী সেমিনার ও প্রদর্শনী উদ্বোধন

গাইবান্ধার সাদুল্লাপুরে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) বাস্তবায়নে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে শুরু হয়েছে ২ দিনব্যাপী সেমিনার ও প্রদর্শনী। ‘স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ’ শীর্ষক এই সেমিনারটি সাদুল্লাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে। আগামী ২৩ জুন পর্যন্ত এই প্রদর্শনী ও সেমিনার চলবে।

সোমবার অনুষ্ঠানের উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে গাইবান্ধার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা উপস্থিত থাকার কথা থাকলেও জেলা সদরে জরুরি প্রোগ্রাম থাকায় তিনি আসতে পারেননি এবং এ জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.কে.এম হাবিবুল ইসলাম ও উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুস সালাম। স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা অপূর্ব ভট্টাচার্য, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সিরাজুল ইসলাম, উপজেলা আমির ইমন এবং রিপোর্টার্স ক্লাবের সভাপতি শহিদুল হক প্রমুখ।

সেমিনারে মূল বক্তা বা মুখ্য আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ তথ্য ও আলোচনা উপস্থাপন করেন ঢাকার বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) সিনিয়র সায়েন্টিফিক অফিসার সুমল চন্দ্র দেবনাথ।

আলোচকেরা স্থানীয় পর্যায়ে বিজ্ঞান ও প্রযুক্তির সঠিক ব্যবহার, নতুন নতুন লাগসই প্রযুক্তির উদ্ভাবন এবং তা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার গুরুত্ব নিয়ে বিশদ আলোচনা করেন। মেলায় স্থানীয় প্রযুক্তি ও বিভিন্ন উদ্ভাবন প্রদর্শনীরও ব্যবস্থা করা হয়েছে। অনুষ্ঠানে উপজেলার বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জেএইচআর

Link copied!