ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

সংসদের সবাইকে ১০ কেজি করে আম উপহার দিলেন জামায়াত আমির

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ২২, ২০২৬, ০৫:৪৩ পিএম

সংসদের সবাইকে ১০ কেজি করে আম উপহার দিলেন জামায়াত আমির

জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রী, সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যদের পাশাপাশি সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিশেষ উপহার পাঠিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান।

সংসদ সূত্রে জানা গেছে, সোমবার প্রত্যেকের জন্য ১০ কেজি ওজনের একটি করে উপহারের প্যাকেট পাঠানো হয়েছে। স্পিকার থেকে শুরু করে বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের কাছে ইতিমধ্যেই উপহারগুলো পৌঁছে দেওয়া হয়েছে।

জানা যায়, আজ সকাল থেকেই সংসদ ভবনের করিডোরগুলোতে কৌতূহল ছিল যে, কী আছে এই ১০ কেজির প্যাকেটে। পরে সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা জানান, বিরোধীদলীয় নেতার পক্ষ থেকে পাঠানো এই সুদৃশ্য প্যাকেটে ছিল মৌসুমের সুস্বাদু প্রিমিয়াম কোয়ালিটির আম। অত্যন্ত সুশৃঙ্খলভাবে বিরোধীদলীয় নেতার কার্যালয়ের প্রতিনিধিরা সংসদের প্রতিটি দপ্তরে গিয়ে এই উপহার পৌঁছে দেন।

বিরোধীদলীয় নেতার কার্যালয় সংশ্লিষ্টরা জানান, এই উপহার বিতরণের সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল এর সমবণ্টন। সাধারণত বিশিষ্ট ব্যক্তিরাই বিভিন্ন উপহার পেয়ে থাকেন, কিন্তু ড. শফিকুর রহমানের এই উপহারের তালিকায় সংসদের ঝাড়ুদার, পিয়ন, লিফটম্যান ও গাড়িচালকরাও অন্তর্ভুক্ত ছিলেন।

উপহার পেয়ে সংসদ সচিবালয়ের একজন অফিস সহায়ক সন্তোষ প্রকাশ করে বলেন, আমরা ছোট চাকরি করি, বড় বড় নেতাদের উপহার শুধু দূর থেকেই দেখি। আজ বিরোধীদলীয় নেতা নিজে আমাদের কথা মনে করে ১০ কেজির এই উপহার পাঠিয়েছেন, এটা আমাদের জন্য অনেক বড় সম্মানের।

বাংলাদেশের প্রচলিত রাজনৈতিক সংস্কৃতিতে সরকারি ও বিরোধীদলের সম্পর্কের বরফ যেখানে সহজে গলে না, সেখানে ড. শফিকুর রহমানের এই ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সরকারি দলের অনেক সংসদ সদস্যও।

জেএইচআর

Link copied!