ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

ফেনীর লালপোল বেদে পল্লী পরিদর্শন করলেন জেলা প্রশাসক

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

জুন ২২, ২০২৬, ০৮:৪৬ পিএম

ফেনীর লালপোল বেদে পল্লী পরিদর্শন করলেন জেলা প্রশাসক

ফেনীতে মাদক কারবারের অন্যতম স্পট হিসেবে পরিচিত শহরতলীর লালপোল বেদে পল্লী পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মনিরা হক। সোমবার দুপুরে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তিনি এলাকাটি পরিদর্শন করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন শহরতলীর লালপোল এলাকার সরকারি খাস জমিতে গড়ে উঠেছে এই বেদে পল্লী। সুনির্দিষ্টভাবে কোনো একক মালিকানাধীন বা পরিমাপকৃত জায়গার দলিল না থাকলেও প্রায় দুই যুগ ধরে এই স্থানে বেদে সম্প্রদায়ের প্রায় ৮০ থেকে ১০০টি পরিবার বসবাস করে আসছে। এই পরিবারগুলোকে অন্য কোনো সুবিধাজনক স্থানে সরিয়ে পুনর্বাসন করার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। মূলত এই পুনর্বাসন প্রক্রিয়া শুরু করতেই প্রশাসনের কর্মকর্তারা এলাকাটি পরিদর্শনে আসেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে স্থানীয় সরকার উপপরিচালক (উপসচিব) ও ফেনী পৌরসভার প্রশাসক মো. দিদারুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ কে এম ফয়সাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা নাসরিন কান্তা এবং সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা আক্তার উপস্থিত ছিলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর নির্বাহী প্রকৌশলী জাকির উদ্দিন, সড়ক ও জনপথ বিভাগের সার্ভেয়ার, পৌরসভার সার্ভেয়ার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

জেএইচআর

Link copied!