ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

গাঁজা সেবনের অপরাধে আটঘরিয়ায় ২ জনের কারাদণ্ড

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি

জুন ২২, ২০২৬, ০৮:১২ পিএম

গাঁজা সেবনের অপরাধে আটঘরিয়ায় ২ জনের কারাদণ্ড

পাবনার আটঘরিয়ায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের অপরাধে দুই ব্যক্তিকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে উভয়কে ৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার আসামিদের জেলহাজতে পাঠানো হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- আটঘরিয়া ব্র্যাকপাড়া এলাকার মো. আব্দুর রাজ্জাকের ছেলে মো. মেহেদী হাসান (৪২) এবং লক্ষণপুর এলাকার মো. ইমারাত আলীর ছেলে মো. গাফ্ফার মিয়া (৩৫)।

থানা পুলিশ জানায়, আটঘরিয়া থানা পুলিশের নিয়মিত মাদকবিরোধী বিশেষ অভিযানে আজ ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে গাঁজা সেবনের অপরাধ প্রমাণিত হওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের এই দণ্ডাদেশ প্রদান করেন। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্তদের তাৎক্ষণিকভাবে জেলহাজতে পাঠানো হয়েছে।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকের বিস্তার রোধে এই অভিযান চালানো হয়েছে। মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পুলিশের এই কঠোর অবস্থান আগামীতেও অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

জেএইচআর

Link copied!