ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

নাশকতার বিরুদ্ধে সতর্ক অবস্থানে মাগুরা ও শ্রীপুর বিএনপি

মিরাজ আহমেদ, মাগুরা

মিরাজ আহমেদ, মাগুরা

জুন ২২, ২০২৬, ০৮:০৩ পিএম

নাশকতার বিরুদ্ধে সতর্ক অবস্থানে মাগুরা ও শ্রীপুর বিএনপি

মাগুরা জেলা শহর ও শ্রীপুর উপজেলায় বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে মোটরসাইকেল শোভাযাত্রা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

রোববার দুপুরে আয়োজিত এ কর্মসূচিতে জেলা স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

জানা যায়, বিক্ষোভ মিছিলটি মাগুরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। একই সময়ে শ্রীপুর উপজেলাতেও পৃথকভাবে মোটরসাইকেল শোভাযাত্রা ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এ সময় নেতাকর্মীরা দলীয় অবস্থানের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

কর্মসূচিতে অংশ নিয়ে বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় সতর্ক অবস্থানে থেকে সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে হবে। একটি মহল দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাতে পারে বলে অভিযোগ করেন তাঁরা। এ ধরনের যেকোনো পরিস্থিতি মোকাবিলায় দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান বক্তারা।

এ সময় মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সব ইউনিটের নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় অবস্থান নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি এলাকার সার্বিক পরিস্থিতির ওপর নজরদারি রাখা এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে সজাগ থাকার আহ্বান জানানো হয়।

এই বিক্ষোভ মিছিলে বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

জেএইচআর

Link copied!