ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

মানিকগঞ্জে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জ প্রতিনিধি

জুন ২২, ২০২৬, ০৮:৩১ পিএম

মানিকগঞ্জে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় নিখোঁজ হওয়ার ছয় দিন পর মারিয়া (১৪) নামের এক স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেলে উপজেলার জামির্ত্তা ইউনিয়নের চন্দননগর এলাকার একটি কবরস্থান-সংলগ্ন ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দশম শ্রেণির এক ছাত্রকে হেফাজতে নিয়েছে পুলিশ।

নিহত মারিয়া সিংগাইর উপজেলার শায়েস্তা ইউনিয়নের সাহরাইল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। সে লক্ষ্মীপুর দেওয়ানবাড়ি এলাকার প্রবাসী মিজানের মেয়ে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৫ জুন বিদ্যালয়ের টিফিন বিরতির সময় এক সহপাঠীর সঙ্গে মারিয়ার আচরণ নিয়ে কিছু অভিযোগ ওঠে। পরে বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের অভিভাবকদের ডেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। এর কিছু সময় পর মারিয়া বাড়িতে নিজের মোবাইল ফোনটি রেখে বের হয়ে যায়। এরপর থেকে পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

গতকাল রোববার বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয় লোকজন চন্দননগর এলাকার কবরস্থান-সংলগ্ন ঝোপের মধ্যে একটি খণ্ডিত মরদেহ ও স্কুলব্যাগ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে সিংগাইর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং এই হত্যাকাণ্ডে কার কার সংশ্লিষ্টতা রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির এক শিক্ষার্থীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান তিনি।

জেএইচআর

Link copied!