ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

অস্ট্রিয়ার বিপক্ষে ঐতিহ্যবাহী আকাশি-সাদা জার্সিতে নামছে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুন ২২, ২০২৬, ১০:০৯ পিএম

অস্ট্রিয়ার বিপক্ষে ঐতিহ্যবাহী আকাশি-সাদা জার্সিতে নামছে আর্জেন্টিনা

বিশ্বকাপের মঞ্চে প্রিয় দল কোন জার্সি পরে মাঠে নামবে, তা নিয়ে ভক্ত-সমর্থকদের আগ্রহের শেষ থাকে না। গ্রুপ পর্বের তিন ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার ‘কিট’ বা জার্সি কেমন হবে, তা আগেই চূড়ান্ত হয়েছিল। নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে ঐতিহ্যবাহী আকাশি-সাদা হোম জার্সি পরেই খেলেছিল আলবিসেলেস্তেরা। আজ অস্ট্রিয়ার বিপক্ষেও একই জার্সিতে মাঠ মাতাতে দেখা যাবে লিওনেল মেসিদের। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে অ্যাওয়ে জার্সিতে দেখা যাবে লিওনেল স্কালোনির শিষ্যদের।

ডালাসে অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনা মাঠে নামবে তাদের চিরচেনা আকাশি-সাদা ডোরাকাটা জার্সি, নীল শর্টস ও নীল মোজা পরে। তবে এই ম্যাচে গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের কিটে কিছুটা পরিবর্তন আসছে; তিনি আজ পরবেন হালকা সবুজ রঙের জার্সি।

এদিকে, গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে প্রথমবারের মতো এই বিশ্বকাপের মঞ্চে কালো রঙের অ্যাওয়ে জার্সি পরে খেলবে আর্জেন্টিনা। দৃষ্টিনন্দন কালো রঙের এই জার্সিতে থাকছে নীল ও আকাশি নীলের ছোঁয়া, আর খেলোয়াড়দের নম্বর ও লোগো থাকবে সাদা রঙে। ওই ম্যাচেও গোলরক্ষক মার্টিনেজের কিট থাকবে সবুজ, তবে আজকের ম্যাচের তুলনায় তা কিছুটা গাঢ় শেডের হবে।

জেএইচআর

Link copied!