ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

মেহেন্দিগঞ্জে নদীতে চাঁদাবাজির সময় হাতেনাতে আটক ২

মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

জুন ২৩, ২০২৬, ১২:০২ এএম

মেহেন্দিগঞ্জে নদীতে চাঁদাবাজির সময় হাতেনাতে আটক ২

বরিশালের মেহেন্দিগঞ্জের ইলিশা নদীতে বাল্কহেড থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের সময় দুই চাঁদাবাজকে হাতেনাতে আটক করেছে কালিগঞ্জ নৌ পুলিশ। সোমবার বেলা পৌনে ১২টার দিকে উপজেলার সাদেকপুর গ্রাম সংলগ্ন নদী এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ১ হাজার টাকা জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- ভোলা জেলার কালুপুর এলাকার মো. শাহাবুদ্দিন বেপারীর ছেলে মো. সজিব বেপারী (২৮) এবং মো. সিদ্দিক মাঝির ছেলে মো. মাইন উদ্দিন মাঝি (৩৫)।

কালিগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. এনামুল হক জানান, নদীতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে একটি বাল্কহেড থামিয়ে টাকা আদায়ের সময় তাঁদের হাতেনাতে ধরা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ভুক্তভোগী মাঝি ও বাল্কহেড মালিকরা জানান, একই চক্রের বিরুদ্ধে আগেও চাঁদাবাজির মামলা হয়েছিল। জামিনে বের হয়ে তাঁরা আবার বেপরোয়া চাঁদাবাজি শুরু করেন। আজ দুজন আটক হওয়ায় নদীপথে চলাচলকারীদের মাঝে স্বস্তি ফিরেছে।

ওসি এনামুল হক বলেন, নদীপথে চাঁদাবাজি, দস্যুতা ও হয়রানি বন্ধে নৌ পুলিশের এমন কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

জেএইচআর

Link copied!