গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা
জুন ২৩, ২০২৬, ১২:২৫ এএম
নেত্রকোণার কেন্দুয়া থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মুহাম্মদ তরিকুল ইসলাম। তিনি বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী মাকসুদের স্থলাভিষিক্ত হলেন।
রোববার সন্ধ্যা ৭টার দিকে আনুষ্ঠানিকভাবে কেন্দুয়া থানার দায়িত্বভার গ্রহণ করেন তিনি। এর আগে তিনি জেলার মদন থানায় অফিসার ইনচার্জ (ওসি) এবং গোয়েন্দা শাখা (ডিবি) পূর্বের অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে কর্মরত ছিলেন।
ব্যক্তিগত জীবনে মুহাম্মদ তরিকুল ইসলামের জন্ম টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার কোকডহরা ইউনিয়নের বাড্ডা গ্রামে। তাঁর পিতা মৃত আফতাব হোসেন এবং মাতা মৃত সুরাইয়া আক্তার। তিনি বিবাহিত এবং দুই কন্যা সন্তানের জনক। শিক্ষাজীবনে তিনি টাঙ্গাইলের ঐতিহ্যবাহী সরকারি সা’দত বিশ্ববিদ্যালয় কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ২০০৫ সালে সরাসরি আউট অব ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই) হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন।
গতকাল সোমবার (২২ জুন) বিকালে নবাগত ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, কেন্দুয়ার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক ও জুয়ার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমি আন্তরিকভাবে কাজ করতে চাই। এ ক্ষেত্রে তিনি এলাকার সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।
জেএইচআর