ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

অস্ট্রিয়ার বিপক্ষে মেসির পেনাল্টি মিস

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুন ২২, ২০২৬, ১১:৪৪ পিএম

অস্ট্রিয়ার বিপক্ষে মেসির পেনাল্টি মিস

চলতি বিশ্বকাপে রীতিমতো অবিশ্বাস্য এক ঘটনার সাক্ষী হলেন ফুটবলপ্রেমীরা। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের শুরুতেই পেনাল্টি মিস করলেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। ডালাসের স্টেডিয়ামে নিশ্চিত গোল করার সুবর্ণ সুযোগ হাতছাড়া করে বল পোস্টের বাইরে মারেন এলএম টেন।

মেসির ক্যারিয়ারে এটি ৩৩তম পেনাল্টি মিস (ট্রান্সফারমার্কেটের তথ্য অনুযায়ী)। টাইব্রেকার বাদে এ পর্যন্ত মোট ১৪৯টি পেনাল্টি শট নিয়েছেন তিনি। তবে চলতি বিশ্বমঞ্চে এটিই তাঁর প্রথম পেনাল্টি মিসের ঘটনা।

ম্যাচের শুরুতেই ইতিহাস গড়ার মোক্ষম সুযোগ ছিল আর্জেন্টাইন মহাতারকার সামনে। খেলার তৃতীয় মিনিটে আক্রমণে যায় আর্জেন্টিনা। লাউতারো মার্টিনেজ বল নিয়ে বক্সে ঢোকা মাত্রই প্রতিপক্ষের শ্লাগার ও পশের চ্যালেঞ্জের মুখে ডি-বক্সের ভেতরে পড়ে যান। রেফারি ভিএআর (VAR) পরীক্ষা করে পেনাল্টির নির্দেশ দেন।

ম্যাচের ৮ম মিনিটে মেসি শট নেওয়ার জন্য এগিয়ে আসেন। এই শটে গোল করতে পারলেই বিশ্বকাপের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার রেকর্ড ছাড়িয়ে যেতেন তিনি। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে শটটি পোস্টের ডান দিক দিয়ে বাইরে মেরে দেন মেসি। গোলরক্ষক সঠিক দিক অনুমান করতে পারলেও তাঁকে কোনো সেভ করতে হয়নি। ফলে বিশ্বরেকর্ড গড়ার অপেক্ষাটা আরও বাড়ল এই আর্জেন্টাইন জাদুকরের।

অবশ্য দুর্দান্ত জয়েই এবারের বিশ্বকাপ মিশন শুরু করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। সব প্রতিযোগিতা মিলিয়ে নিজেদের শেষ আটটি ম্যাচেই জয় পেয়েছে তারা। এই সময়ে প্রতিপক্ষের জালে ২৪ গোল করার বিপরীতে আলবিসেলেস্তেরা হজম করেছে মাত্র একটি গোল। এর আগে ২০১৫ সালের নভেম্বর থেকে ২০১৬ সালের জুন পর্যন্ত টানা নয় ম্যাচ জয়ের রেকর্ড গড়েছিল দলটি।

এ ছাড়া ২০২২ বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে হারের পর থেকে বিশ্বমঞ্চে টানা সাত ম্যাচ অপরাজিত রয়েছে আর্জেন্টিনা। এই সময়ে তাদের অর্জন পাঁচ জয় ও দুটি ড্র।

একই সঙ্গে বিশ্বকাপের গ্রুপ পর্বে ইউরোপীয় প্রতিপক্ষের বিপক্ষেও সাম্প্রতিক সময়ে বেশ সফল আর্জেন্টিনা। ইউরোপের দেশগুলোর বিপক্ষে শেষ আটটি গ্রুপ ম্যাচে মাত্র একবার হেরেছে তারা, চারটিতে জয় ও তিনটিতে ড্র। একমাত্র হারটি এসেছিল ২০১৮ বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে।

জেএইচআর

Link copied!