ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে বায়োলটেকের সঙ্গে বিসিসি‘র সমঝোতা চুক্তি

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

জুন ২৩, ২০২৬, ১২:১৮ এএম

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে বায়োলটেকের সঙ্গে বিসিসি‘র সমঝোতা চুক্তি

বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) এবার বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে সোমবার বিকেলে কোরীয় প্রতিষ্ঠান বায়োলটেকের সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। নগর ভবনে বিসিসি প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের উপস্থিতিতে এই চুক্তি সম্পন্ন হয়।

চুক্তিতে বরিশাল সিটি করপোরেশনের পক্ষে স্বাক্ষর করেন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রেজাউল বারী এবং বায়োলটেকের পক্ষে স্বাক্ষর করেন সিইও রিউ সাঙ হুন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, বরিশাল নগরীতে প্রতিদিন উৎপাদিত বিপুল পরিমাণ বর্জ্য আর যত্রতত্র ফেলা হবে না। আধুনিক প্রযুক্তি ও ইনসিনারেশন পদ্ধতির মাধ্যমে এসব বর্জ্য পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করা হবে। এতে উৎপাদিত বিদ্যুৎ স্থানীয় বাজারে বিক্রির মাধ্যমে সিটি করপোরেশনের নিজস্ব আয় বৃদ্ধির পাশাপাশি নগরীর বর্জ্য সমস্যার স্থায়ী সমাধানের পথ সুগম হবে।

বিসিসির জনসংযোগ কর্মকর্তা আহসান উদ্দীন রোমেল জানান, নগরীতে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে এই চুক্তি যুগান্তকারী ভূমিকা রাখবে। বিসিসি প্রশাসক শিরীনের এটি ছিল নগরবাসীর কাছে অন্যতম প্রতিশ্রুতি। শিগগির চুক্তি অনুযায়ী মাঠপর্যায়ের কার্যক্রম শুরু হবে বলেও উল্লেখ করেন তিনি।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও বায়োলটেক কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জেএইচআর

Link copied!