ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

তাড়াশে কলেজছাত্রী ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

জুন ২৩, ২০২৬, ০২:৩৪ পিএম

তাড়াশে কলেজছাত্রী ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের বিষমডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রীকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে তাড়াশ উপজেলা চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার দুপুরে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ সর্বস্তরের জনগণ এ কর্মসূচিতে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষণের মতো জঘন্য অপরাধ সমাজে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তাঁরা। একই সঙ্গে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ র‍্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে তাড়াশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে অংশগ্রহণকারীরা ধর্ষণের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করার তাগিদ দেন বক্তারা।

জেএইচআর

Link copied!