ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

গাংনীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় নারী-শিশুসহ আহত ৭

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর প্রতিনিধি

জুন ২৩, ২০২৬, ০২:৪১ পিএম

গাংনীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় নারী-শিশুসহ আহত ৭

মেহেরপুরের গাংনীতে ওষুধবাহী কাভার্ড ভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত পাখি ভ্যানের চালকসহ ৭ জন মারাত্মক আহত হয়েছেন। 

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে গাংনী উপজেলার ছাতিয়ান মাইলপোস্ট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- করমদী গ্রামের বহলপাড়ার মোখলেসুর রহমানের ছেলে আবু তাহের (৩৫), তাঁর স্ত্রী খুশিয়ারা খাতুন (৩০), ছেলে সাঈদ (১০), শাকিলের স্ত্রী সোনিয়া খাতুন (২৮), শওকত আলীর স্ত্রী মুরশিদা খাতুন (৪৩), মৃত আতিয়ার হোসেনের ছেলে আবির হোসেন (১২) ও খোরশেদ আলীর ছেলে রায়হান (০৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে গাংনী উপজেলার করমদী থেকে পাখি ভ্যানযোগে বাওট গ্রামে এক নিকটাত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন তাঁরা। পথে ছাতিয়ান মাইলপোস্ট এলাকায় পৌঁছালে একটি ওষুধবাহী কাভার্ড ভ্যান তাদের ভ্যানটিকে ধাক্কা দেয়। পরে স্থানীয়দের সহায়তায় বামন্দী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

জেএইচআর

Link copied!