ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

চাঁদপুরে ভিটামিন ‘এ’ পাবে ৩ লাখ ৬৬ হাজার শিশু

এমরান হোসেন রাজন, চাঁদপুর

এমরান হোসেন রাজন, চাঁদপুর

জুন ২৩, ২০২৬, ০২:২৫ পিএম

চাঁদপুরে ভিটামিন ‘এ’ পাবে ৩ লাখ ৬৬ হাজার শিশু

শিশুর অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধ, শারীরিক বিকাশ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং মৃত্যুঝুঁকি হ্রাসে ভিটামিন ‘এ’ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই লক্ষ্যে চাঁদপুর জেলায় এবার ৩ লাখ ৬৬ হাজার ৮৮১ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

মঙ্গলবার দুপুরে চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন।

সিভিল সার্জন জানান, আগামী ২৮ জুন দেশব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদযাপিত হবে। ওই দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার ২ হাজার ৩৩২টি কেন্দ্রে বিরতিহীনভাবে এই কার্যক্রম চলবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৪২ হাজার ৮ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ২৪ হাজার ৮৭৩ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

শতভাগ সাফল্যের জন্য গণমাধ্যমসহ সবার সহযোগিতা কামনা করে তিনি বলেন, শিশুর বয়স ছয় মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি পরিমাণমতো ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানো জরুরি।

ব্রিফিংয়ে চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী বক্তব্য দেন। সাধারণ সম্পাদক এম এ লতিফের সঞ্চালনায় উন্মুক্ত আলোচনায় অংশ নেন সাবেক সভাপতি কাজী শাহাদাত, সাংবাদিক আলম পলাশ ও ফারুক আহম্মেদ। এ সময় স্থানীয় গণমাধ্যমের সাংবাদিক ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেএইচআর

Link copied!