ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

ক্যালকুলেটরে গুনে কমিশন নেওয়া সেই পিআইও বদলি

মাহমুদুল হাসান, পঞ্চগড়

মাহমুদুল হাসান, পঞ্চগড়

জুন ২৩, ২০২৬, ০২:৪৯ পিএম

ক্যালকুলেটরে গুনে কমিশন নেওয়া সেই পিআইও বদলি

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বাবুল চন্দ্র রায়ের বিরুদ্ধে টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পের বরাদ্দের বিপরীতে ১৫ শতাংশ কমিশন বা ঘুষ গ্রহণের অভিযোগ ওঠার পর তাঁকে বদলি করা হয়েছে। 

মঙ্গলবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁকে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে সংযুক্ত করা হয়।

মন্ত্রণালয়ের ত্রাণ প্রশাসন শাখার উপসচিব সানজিদা ইয়াসমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রশাসনিক কারণে দেবীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাবুল চন্দ্র রায়কে বদলিপূর্বক সংযুক্ত করা হয়েছে। আগামী ২৪ জুনের মধ্যে তাঁকে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। অন্যথায় ওই দিন বিকেলে তিনি বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) বলে গণ্য হবেন।

এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে একটি দল এ ঘটনা তদন্তে আগামীকাল বুধবার দেবীগঞ্জে আসছে। এছাড়া উপজেলা প্রশাসন থেকেও একটি তদন্ত কমিটি গঠন করে ইউপি সদস্যদের লিখিত বক্তব্য নেওয়া হয়েছে। দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজীত সাহা জানান, দুটি তদন্ত কমিটিই সংশ্লিষ্টদের বক্তব্য নিচ্ছে এবং খুব শীঘ্রই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।

এর আগে বাবুল চন্দ্র রায়ের কার্যালয়ে কয়েকজন প্রকল্প সভাপতি ও ইউপি সদস্যের সঙ্গে অর্থ লেনদেন সংক্রান্ত প্রায় ৪ মিনিট ৪৭ সেকেন্ডের একটি ভিডিও সামনে আসে। ভিডিওতে দেখা যায়, তিনি ক্যালকুলেটরে হিসাব করে বিভিন্ন প্রকল্পের বরাদ্দের বিপরীতে কমিশনের পরিমাণ নির্ধারণ করছেন।

এক পর্যায়ে ৮ টন গমের বিপরীতে ৩৮ হাজার টাকা এবং একটি টিআর প্রকল্পের ১ লাখ ৬২ হাজার টাকার বিপরীতে ২৪ হাজার টাকা কমিশনের হিসাব করতে দেখা যায়। তবে বদলি আদেশে অভিযোগের বিষয়ের কোনো উল্লেখ না থাকায় অসন্তোষ প্রকাশ করে বিভাগীয় মামলার দাবি জানিয়েছেন স্থানীয়রা। এ বিষয়ে পিআইও বাবুল চন্দ্র রায় কোনো মন্তব্য করতে রাজি হননি।

জেএইচআর

Link copied!