ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

ফুলবাড়ীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ

জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী (কুড়িগ্রাম)

জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী (কুড়িগ্রাম)

জুন ২৩, ২০২৬, ০২:৩৭ পিএম

ফুলবাড়ীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২০২৫-২৬ অর্থ বছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী রোপা আমন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

উপজেলার ২ হাজার ৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে এই বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার দিলারা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াসমিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার সেক্রেটারি আব্দুর রহমান এবং উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রণোদনার আওতায় ২ হাজার কৃষকের প্রত্যেককে ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়। এছাড়া বাকি ৫০ জন কৃষকের মাঝে ১০ গ্রাম করে মরিচের বীজ বিতরণ করা হয়েছে। সরকারি এই সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় কৃষকরা।

জেএইচআর

Link copied!