ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ২৪ জুন, ২০২৬

মেহেরপুরের ধলা মাঠে ডিবির অভিযান, গাঁজা গাছসহ আটক ১

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর প্রতিনিধি

জুন ২৪, ২০২৬, ০৮:১৬ পিএম

মেহেরপুরের ধলা মাঠে ডিবির অভিযান, গাঁজা গাছসহ আটক ১

মেহেরপুরের গাংনী উপজেলার ধলা মাঠ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাড়ে সাত ফুট লম্বা এবং প্রায় ৪ কেজি ওজনের একটি গাঁজা গাছ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় সাদ্দাম মন্ডল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার বিকেল ৩টার দিকে উপজেলার ধলা মাঠ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন ধলা গ্রামের জমিরউদ্দীন মন্ডলের ছেলে সাদ্দাম মন্ডল।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি প্রদীপ কুমার সানার নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) আলী রাজ এবং ডিবির একটি টিম এই অভিযান পরিচালনা করে। অভিযানে ধলা ক্যাম্পের পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। এ সময় ধলা মাঠ এলাকা থেকে প্রায় সাড়ে সাত ফুট লম্বা ও আনুমানিক ৪ কেজি ওজনের ওই গাঁজা গাছটি উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি প্রদীপ কুমার সানা বলেন, মাদক নির্মূলে জেলা গোয়েন্দা পুলিশের অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা গাছটি উদ্ধার করা হয়েছে। মাদক সংশ্লিষ্ট যেকোনো অপরাধের বিরুদ্ধে ডিবির এই অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ডিবির উপপরিদর্শক (এসআই) আলী রাজ বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। ডিবি কার্যালয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষ হলে এবং গাংনী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হবে।

জেএইচআর

Link copied!