ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ২৪ জুন, ২০২৬

টুঙ্গিপাড়ায় এলপিজি অটোগ্যাস সেবা চালু, উদ্বোধন করলেন ইউএনও জহিরুল আলম

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

জুন ২৪, ২০২৬, ০৮:২৩ পিএম

টুঙ্গিপাড়ায় এলপিজি অটোগ্যাস সেবা চালু, উদ্বোধন করলেন ইউএনও জহিরুল আলম

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামে পিরোজপুর-ঢাকা মহাসড়কের পাশে অবস্থিত টুঙ্গিপাড়া ফিলিং স্টেশনে এলপিজি অটোগ্যাস সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার বিকেল ৪টায় দুইটি গাড়িতে গ্যাস সরবরাহের মাধ্যমে এ সেবার উদ্বোধন করেন টুঙ্গিপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার, টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও পরিবহন সংশ্লিষ্টরা।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও জহিরুল আলম বলেন, টুঙ্গিপাড়ায় এর আগে কোনো এলপিজি অটোগ্যাস স্টেশন ছিল না। আজ থেকে এ সেবা চালু হওয়ায় স্থানীয় গাড়িচালকরা বড় ধরনের সুবিধা পাবেন। আগে তাঁদের বিভিন্ন জেলা ও উপজেলায় গিয়ে গ্যাস সংগ্রহ করতে হতো। এখন নিজ এলাকায় সহজে ও সাশ্রয়ী মূল্যে গ্যাস পাওয়া যাবে।

প্রথম গ্রাহক হিসেবে গ্যাস গ্রহণ করেন প্রাইভেটকার চালক রবিউল আলম। অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, আগে খুলনা, বাগেরহাট, ফকিরহাটসহ বিভিন্ন এলাকায় গিয়ে গ্যাস নিতে হতো। এখন টুঙ্গিপাড়ায় এই সুবিধা চালু হওয়ায় সময় ও খরচ দুটোই বাঁচবে।

আরেক চালক মাহফুজুর রহমান বলেন, এটি আমাদের জন্য অত্যন্ত উপকারী উদ্যোগ। শুধু ব্যবসার উদ্দেশ্যে নয়, এটি একটি সেবামূলক প্রতিষ্ঠান হিসেবেও কাজ করবে বলে আমরা আশা করি। কর্তৃপক্ষ যেন সেবার মান বজায় রাখে।

ফিলিং স্টেশনের মালিক জাকির বলেন, আমরা শুধু ব্যবসার জন্য এই প্রতিষ্ঠান গড়ে তুলিনি। এলাকার যানবাহন চালকদের সুবিধার কথা বিবেচনা করেই এলপিজি অটোগ্যাস সেবা চালু করেছি। এখন আর তাঁদের দূর-দূরান্তে গিয়ে গ্যাস সংগ্রহ করতে হবে না; টুঙ্গিপাড়াতেই সহজ মূল্যে গ্যাস পাওয়া যাবে।

স্থানীয়রা মনে করছেন, টুঙ্গিপাড়ায় এলপিজি অটোগ্যাস সেবা চালু হওয়ায় পরিবহন খাতে নতুন গতি আসবে এবং চালকদের সময় ও ব্যয় উভয়ই কমবে। পাশাপাশি এলাকায় আধুনিক জ্বালানি সেবার প্রসারেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জেএইচআর

Link copied!