ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ২৪ জুন, ২০২৬

মেসির পেনাল্টি মিসের পরই টাইব্রেকারের নিয়ম পরিবর্তন করার সিদ্ধান্ত

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুন ২৪, ২০২৬, ০৮:০৬ পিএম

মেসির পেনাল্টি মিসের পরই টাইব্রেকারের নিয়ম পরিবর্তন করার সিদ্ধান্ত

চলতি বিশ্বকাপে লিওনেল মেসি ও হ্যারি কেইনের মতো তারকারা পেনাল্টি মিস করার পর থেকেই পেনাল্টির চাপ ও ভাগ্য নির্ধারণের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। নকআউট পর্ব মানেই স্নায়ুচাপের লড়াই। আর সেই লড়াই যদি টাইব্রেকারে গড়ায়, তবে প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে মানসিক শক্তির চরম পরীক্ষা। এই বিষয়টি মাথায় রেখে এবার বিশ্বকাপের নকআউট পর্ব শুরুর আগেই টাইব্রেকারের একটি গুরুত্বপূর্ণ নিয়ম পরিবর্তনের উদ্যোগ নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

বর্তমান নিয়ম অনুযায়ী, টাইব্রেকারের আগে দুটি পৃথক কয়েন টস অনুষ্ঠিত হয়। প্রথম টসের মাধ্যমে নির্ধারিত হয় কোন দল আগে শট নেবে এবং দ্বিতীয় টসে ঠিক করা হয় মাঠের কোন প্রান্তে টাইব্রেকার শ্যুটআউট অনুষ্ঠিত হবে। ফিফা এখন এই দুই টসের পরিবর্তে মাত্র একটি টস চালুর প্রস্তাব দিয়েছে।

নতুন প্রস্তাব অনুযায়ী, টসে জয়ী দল দুটি সুবিধার মধ্যে যেকোনো একটি বেছে নেওয়ার সুযোগ পাবে- হয় তারা আগে শট নেওয়ার সিদ্ধান্ত নেবে, অথবা নিজেদের সমর্থকদের গ্যালারির সামনে টাইব্রেকার নেওয়ার প্রান্তটি বেছে নেবে। বিজয়ী দল একটি সুবিধা বেছে নেওয়ার পর বাকি সুবিধাটি স্বয়ংক্রিয়ভাবে চলে যাবে টসে হেরে যাওয়া দলের কাছে।

বর্তমান ব্যবস্থার সবচেয়ে বড় সমালোচনা হলো, কোনো একটি দল চাইলে দুটি টসেই জিততে পারে। সে ক্ষেত্রে তারা আগে শট নেওয়ার সুবিধা যেমন পায়, তেমনি নিজেদের সমর্থকদের সামনে শ্যুটআউট করার মনস্তাত্ত্বিক সুবিধাও পেয়ে যায়। ফিফার মতে, একই দলের হাতে দুটি সুবিধাই চলে গেলে প্রতিযোগিতার ভারসাম্য কিছুটা নষ্ট হতে পারে। তাই একটি টসের মাধ্যমে সুবিধাগুলো দুই দলের মধ্যে ভাগ করে দেওয়ার চিন্তা করছে সংস্থাটি।

এই বিষয়ে ইতোমধ্যে ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা আইএফএবির (IFAB) সঙ্গেও আলোচনা হয়েছে। ফিফার এই প্রস্তাব এখন আলোচনার পর্যায়ে থাকলেও নকআউট পর্ব শুরুর আগেই বিষয়টি নিয়ে দ্রুত সিদ্ধান্ত আসতে পারে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী কয়েক দিনের মধ্যেই বিশ্বকাপের টাইব্রেকার পদ্ধতিতে এই ঐতিহাসিক পরিবর্তন দেখা যেতে পারে।

জেএইচআর

Link copied!