ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

পটিয়ায় বাস-কার সংঘর্ষে আহত ৫, আশঙ্কাজনক ২

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

জুন ২৫, ২০২৬, ০৪:২৪ পিএম

পটিয়ায় বাস-কার সংঘর্ষে আহত ৫, আশঙ্কাজনক ২

চট্টগ্রামের পটিয়ায় বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে ৫ যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাস সড়কের ফারুকীপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, বান্দরবান থেকে ছেড়ে আসা পূর্বাণী পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা কক্সবাজারগামী একটি প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারে থাকা পাঁচজন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের চমেক হাসপাতালে স্থানান্তর করা হয়।

পটিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি হারুনুর রশিদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পাশাপাশি দুর্ঘটনাকবলিত বাস ও প্রাইভেট কার রাস্তা থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ নির্বিঘ্ন রয়েছে।

জেএইচআর

Link copied!