ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬

ফেনীতে পিকআপ-সিএনজি সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

জুন ২৮, ২০২৬, ১০:২৬ এএম

ফেনীতে পিকআপ-সিএনজি সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

ফেনীর ফুলগাজীতে সিএনজিচালিত অটোরিকশা ও একটি খালি মুরগিবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় ফুলগাজী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর দৌলতপুর গ্রামের আবুল কালামের ছেলে মো. কাউছার, ছাগলনাইয়া উপজেলার পশ্চিম পাঠাননগরের কাজী হায়াতের স্ত্রী ওয়াহিদা আক্তার জুঁই (২০) এবং তার মা জাকিয়া আক্তার (৪০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফেনী থেকে ফুলগাজীগামী একটি সিএনজিচালিত অটোরিকশা ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের ফুলগাজী পল্লী বিদ্যুৎ অফিস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি খালি মুরগিবাহী পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে অটোরিকশায় থাকা পাঁচজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক কাউছার ও ওয়াহিদা আক্তার জুঁইকে মৃত ঘোষণা করেন।

গুরুতর আহত জাকিয়া আক্তারসহ আরও তিনজনকে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসক জাকিয়া আক্তারকে মৃত ঘোষণা করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, জুঁইয়ের বাবার বাড়ি ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের উত্তর আনন্দপুর গ্রামের মজুমদারপাড়ায়। ইতালিপ্রবাসী কাজী হায়াতের স্ত্রী ওয়াহিদা আক্তার জুঁই মায়ের সঙ্গে বাবার বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন।

ফুলগাজী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান জানান, নিহতদের মধ্যে দুইজনের মরদেহ ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং একজনের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ ঘটনায় পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এএন

Link copied!