ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬

ফেনী চেম্বার নির্বাচনে হারুন-সাব্বির পরিষদের নিরঙ্কুশ জয়

মুহাম্মদ মিজানুর রহমান, ফেনী

মুহাম্মদ মিজানুর রহমান, ফেনী

জুন ২৮, ২০২৬, ১২:১১ পিএম

ফেনী চেম্বার নির্বাচনে হারুন-সাব্বির পরিষদের নিরঙ্কুশ জয়

ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে হারুন-সাব্বির নেতৃত্বাধীন সম্মিলিত ব্যবসায়ী উন্নয়ন পরিষদ। সভাপতি, সিনিয়র ও জুনিয়র সহসভাপতির পদসহ ২৪ পদের ২২টিতেই জয় পেয়েছে এ প্যানেল। অপরদিকে গণতান্ত্রিক ব্যবসায়ী ঐক্য পরিষদ দুটি পদে জয় পেয়েছে।

শনিবার রাতে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট নুরুল ইসলাম খান।

এর আগে একই দিন শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এ নির্বাচনে সভাপতি পদে একক প্রার্থী হওয়ায় হারুন অর রশীদ এবং সিনিয়র সহসভাপতি পদে একক প্রার্থী আমান উদ্দিন কায়সার সাব্বির বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। একইভাবে গ্রুপ পরিচালক পদে শহীদুল ইসলাম ভূঁইয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে সাধারণ সদস্য ২৬০ জন এবং সহযোগী সদস্য ২৭০ জনসহ মোট ৫৩০ জন ভোটারের মধ্যে ৪৭২ জন ভোটাধিকার প্রয়োগ করেন। মোট প্রদত্ত ভোটের হার ছিল ৯০ শতাংশ।

ভোটাভুটিতে জুনিয়র সহসভাপতি পদে সম্মিলিত ব্যবসায়ী উন্নয়ন পরিষদের প্রার্থী মো. সাইদুর রহমান (জুয়েল) ৩৪৩ ভোট এবং মো. মাঈন উদ্দিন ৩৩৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁদের নিকটতম প্রতিদ্বন্দ্বী গণতান্ত্রিক ব্যবসায়ী ঐক্য পরিষদের ফরহাদ উদ্দিন চৌধুরী মিল্লাত পান ১৭৬ ভোট এবং ফয়জুল্লাহ নোমানী পান ৮৮ ভোট।

সাধারণ ক্যাটাগরিতে পরিচালক পদে নির্বাচিত হয়েছেন মো. নুর উদ্দিন (১৭৭), সাবরিনা চৌধুরী (১৫৪), মোহাম্মদ আব্বাস ফারুক ভূঁইয়া (১৫৩), মো. সারাফাত হোসেন চৌধুরী (১৪৪), মো. নুরুল আবছার মজুমদার (১৩৮), ইদ্রিস আলী (১২৮) এবং মো. সোলায়মান (১২৫)।

এ পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুল কাইয়ুম (১১১), মোহাম্মদ ইসমাইল (১০৫), সাইফুল ইসলাম (১০২), আবদুল্লাহ আল মামুন (৯৬) ও মো. রায়হান উল্যাহ (৭২) পরাজিত হন।

এএন

Link copied!