ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬

অর্ধশতাধিক ড্রেজারে চলছে বালু উত্তোলন, হুমকিতে মেহেন্দিগঞ্জের চরাঞ্চল

মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

জুন ২৮, ২০২৬, ১২:১৪ পিএম

অর্ধশতাধিক ড্রেজারে চলছে বালু উত্তোলন, হুমকিতে মেহেন্দিগঞ্জের চরাঞ্চল

মেহেন্দিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ১৩ নম্বর গোবিন্দপুর ইউনিয়নের মেঘনা নদীতে মেহেন্দিগঞ্জের সীমানায় ঢুকে প্রায় অর্ধশতাধিক ড্রেজার বসিয়ে পার্শ্ববর্তী ভোলা জেলার একদল বালু খেকো গত ৭ দিন ধরে কয়েক লাখ ঘনফুট বালু অবৈধভাবে উত্তোলন করছে। প্রতিদিন প্রায় শতাধিক বলগেটে বালু ভর্তি করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। প্রকাশ্য দিবালোকে তারা বালু উত্তোলন করলেও স্থানীয় প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে।

শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, গোবিন্দপুর ইউনিয়নের নরগোড়ার চর (২ নম্বর ওয়ার্ড) এলাকার ফসলি জমি থেকে মাত্র ২০০ মিটার দূরত্বে ভোলার একটি বালু সিন্ডিকেট দিনের আলোতে প্রকাশ্যে মেহেন্দিগঞ্জের সীমানায় ঢুকে অবৈধভাবে বালু উত্তোলন করছে।

এ ব্যাপারে একাধিক ড্রেজারের লোকজন জানান, তারা ৭ দিন আগে প্রতি ঘনফুট ৪৫ পয়সা হারে বালু কাটতে এসেছেন। তবে এই এলাকাটি ভোলা না মেহেন্দিগঞ্জের, তা তারা জানেন না।

এভাবে অবৈধভাবে বালু উত্তোলন করায় প্রায় ৪০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত পানি উন্নয়ন বোর্ডের উলানিয়া রক্ষা বাঁধ হুমকির মুখে পড়েছে। এছাড়াও ভাঙনের কবলে পড়তে পারে ১৪ হাজার একরের বিশাল গোবিন্দপুর চরসহ একাধিক গুচ্ছগ্রাম, ফসলি জমি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, হাট-বাজার, মসজিদ ও ঘরবাড়ি।

এ ব্যাপারে মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজুর রহমানের কাছে জানতে চাইলে তিনি মুঠোফোনে সংবাদমাধ্যমকে জানান, “আপনাদের মাধ্যমেই আমি বিষয়টি জানতে পেরেছি। অতি দ্রুত আইনগত ব্যবস্থা নেব।”

এলাকাবাসী জানান, “আমরা নদীর সঙ্গে সংগ্রাম করে কোনো রকম বেঁচে আছি। তার ওপর যদি এভাবে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হয়, তাহলে আমাদের মাথা গোঁজার শেষ সম্বলটুকুও থাকবে না। আমরা এ ব্যাপারে মাননীয় নৌপরিবহন প্রতিমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করছি।”

এএন

Link copied!